• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

১০দফা দাবিতে মেহেরপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
১০দফা দাবিতে মেহেরপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
১০দফা দাবিতে মেহেরপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেরপুরে সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহরের কাথুলী সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কাথুলী বাস ¯ট্যান্ডে গিয়ে শেষ হয়।পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category