• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

হরিনাকুণ্ডুতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
হরিনাকুণ্ডুতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা
হরিনাকুণ্ডুতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

হরিণাকুণ্ডু ইসলামিক ফাউন্ডেশন মডেল রিসোর্স সেন্টার মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার ওয়ালিউর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি( তদন্ত)আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার।

ইসলামিক ফাউন্ডেশন উপজেলা মডেল কেয়ার টেকার আল আমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন হরিণাকুণ্ডু উপজেলার গণশিক্ষার শিক্ষক-শিক্ষিকা ও উপজেলার বিভিন্ন মসজিদের প্রায় ৭০ জন ইমাম উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্বাধীনতা যুদ্ধে আত্ম দানকারী মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা চন্দন মোর্শেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category