ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রায়পাড়া ভাতুড়িয়া গ্রামে হাবিবুর রহমান ভেজু (৫৬) নামে এক কৃষক বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের মাঠে বৈদ্যুতিক মোটর দিয়ে ধানের জমিতে পানিসেচ দেওয়ার সময় বিদ্যুৎতায়িত হয়ে তার মৃত্যু হয়।
হাবিবুর রহমান ভেজু একই গ্রামের মৃত ইউসুফ আলী খাঁর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের মাঠে বৈদ্যুতিক মোটর দিয়ে ধানের জমিতে পানিসেচ দিতে গিয়ে সুইস দেওয়ার সাথে সাথে মোটরের টিউবয়েল বিদ্যুৎতায়িত হয়ে তার হাত স্পর্শ করে এবং ওখানেই তাকে ফেলে দেয়।
পরে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিণাকুণ্ডু থানার (ওসি তদন্ত) আবুল খায়ের বলেন, শুনেছি রায়পাড়া ভাতুড়িয়া গ্রামের হাবিবুর রহমান নামে একজন ব্যক্তি বিদ্যুৎপৃষ্ঠে মারা গেছে। ঝিনাইদহ সদর হাসাপাতালে তার মৃত্যু হয়েছে, এখনো আমাদের কাছে অভিযোগ বা বিস্তারিত কোন তথ্য আসেনি।