• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থী গ্রেফতার আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে : আইনমন্ত্রী পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত বই খুলে নকল: ভিডিও ধারণ করায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ থানায় জিডি করে ফিরে পেলো হারানো ১০৮ মুঠোফোন ও ১৭ লাখ ৪৩ হাজার নগদ টাকা র‍্যাবের অভিযানে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ দুই মাদক পাচারকারী আটক গাংনীতে মাদকাসক্তিসহ অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সীমান্তে অবৈধ পারাপার ও পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতায় বিজিবির মাইকিং ঝিনাইদহ বাইপাস এলাকায় বাসের চাপায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত

হরিণাকুণ্ডুতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
হরিণাকুণ্ডুতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
হরিণাকুণ্ডুতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হামিরহাটি গ্রামে ৫ বছরের এক কণ্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের এক স্কুলছাত্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। রাতে ওই শিশুকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতিতা শিশুর স্বজনরা জানায়, ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আমিরুল ইসলামের ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া ছেলে সিয়াম (১৩) বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে খেলার কথা বলে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে সিয়াম। বিষয়টি টের পেয়ে সিয়ামের পরিবারের সদস্যরা কাউকে না বলার জন্য শিশুটিকে ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে এসে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা টের পেয়ে রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিতার মা বলেন, আমার ছোট শিশুটিতে এভাবে নির্যাতন করা হয়েছে। আবার যেন কাউকে না বলে সেজন্য সিয়ামের মা ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আমার মেয়ে হাটতে পারছিলো না। পরে আমাকে সব খুলে বলে। জানাজানি হওয়ার পর সিয়ামকে নিয়ে তার বাড়ির লোকজন পালিয়েছে। আমি আমার মেয়ে নির্যাতনের বিচার চাই।

শিশুটির ভাই পরশ বলেন, আমার বোনটিকে ধর্ষণ করা হলো। সিয়ামের বয়স যাই হোক না কেন আমি ওর শাস্তি দাবী করছি। সেই সাথে ওর পরিবারের লোকজন যারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদেরও শাস্তি দাবী করছি।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ বলেন, ঘটনাটি শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category