হরিণাকুণ্ডুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাজার মনিটরিং
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যের মান নিশ্চিত করতে বাজার মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন। একই সময় তারা বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গিয়ে খাদ্যের মান দেখেন এবং পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।