• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

হরিণাকুণ্ডুতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
হরিণাকুণ্ডুতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
হরিণাকুণ্ডুতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে সরকারি লালন শাহ কলেজের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হল বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেনের সঞ্চালনায় ও পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল, জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সমিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category