• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

স্বামীর জন্মদিনের রাতে স্ত্রী নিখোঁজ, সকালে নদীতে মিললো মরদেহ

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫
স্বামীর জন্মদিনের রাতে স্ত্রী নিখোঁজ, সকালে নদীতে মিললো মরদেহ
স্বামীর জন্মদিনের রাতে স্ত্রী নিখোঁজ, সকালে নদীতে মিললো মরদেহ

কুষ্টিয়ার কুমারখালীতে আঞ্জুমান মায়া (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী আসিফ শেখের জন্মদিন পালনের রাতে নিখোঁজ হন ওই গৃহবধূ। রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেলে সকালে পদ্মা নদীতে জেলের জালে মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কুমারখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহত আঞ্জুমান মায়া কালুয়া গ্রামের আসিফ শেখের স্ত্রী। তার বাবার বাড়ি কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকায়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া ফকিরপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন স্ত্রীর মায়া। শনিবার (১ মার্চ) সকালে পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গৃহবধূর পিতার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে পদ্মায় নিয়ে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চান পরিবারের সদস্যরা।

নিহতের স্বামী আসিফ শেখ বলেন, শুক্রবার আমার জন্মদিন পালন করা হয়েছে। সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত জন্মদিন উপলক্ষ্যে পারিবারিকভাবে অনুষ্ঠান উদযাপন করি। এরপর রাত ১০টার দিকে আমি ও আমার স্ত্রী ঘুমাতে যাই।

পরে রাত ১২টার দিকে আমার ঘুম ভেঙে যায়। এ সময় আমি আমার স্ত্রীকে পাইনি। পরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে খবর শুনতে পাই আমাদের বাড়ির পাশে নদীতে জেলের জালে তার মরদেহ উঠেছে। কী কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে আমি ধারণা করতে পারছি না।

এ বিষয়ে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, সংবাদ পেয়ে পদ্মা নদী থেকে আঞ্জুমান মায়া নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category