• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

স্বাধীনতা দিবসে গাংনীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
স্বাধীনতা দিবসে গাংনীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
স্বাধীনতা দিবসে গাংনীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মেহেরপুরের গাংনীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, কথা সাহিত্যিক রফিকুর রশীদ রিজভী, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুন্তাজ আলী, গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমসহ মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category