• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

সিরিজ হারের হতাশা

বিবর্তন ডেস্ক
Update : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
সিরিজ হারের হতাশা
সিরিজ হার

জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও পরাজিত হয়েছে বাংলাদেশ দল। সিরিজ হারের হতাশার সঙ্গে এবার জরিমানা গুনতে হয়েছে টাইগারদের।

রবিবার হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ওয়ানডেতে টাইগার ক্রিকেটারদের মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি জানিয়েছে, হারারেতে গত ৭ আগস্ট হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২ ওভার কম করে তামিম ইকবালের দল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে তামিম ইকবালের দল। যা আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আইসিসির নিয়মানুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার নিয়ম রয়েছে। সেক্ষেত্রে দুই ওভার কম করার কারণে ৪০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে টাইগার ক্রিকেটারদের।

তামিম ইকবাল স্লো ওভার রেটের দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সেই ওয়ানডে ম্যাচে ২৯০ রান করেও ৫ উইকেটের হেরে যায় বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category