• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

সিভিল জজ হলেন গাংনীর কৃতি সন্তান মেহনাজ হুমাইরা কুহেলী

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
সিভিল জজ হলেন গাংনীর কৃতি সন্তান মেহনাজ হুমাইরা কুহেলী
সিভিল জজ হলেন গাংনীর কৃতি সন্তান মেহনাজ হুমাইরা কুহেলী

মেহেরপুরের গাংনী উপজেলার কৃতি সন্তান মেহনাজ হুমাইরা কুহেলী সিভিল জজ হিসেবে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের ১০.০০.০০০০.০০০.১২৫.১১.০০১.২৫.৯৪৪ নম্বর স্বারকে প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার এর কাছে তিনি যোগদান করেন।

মেহনাজ হুমাইরা কুহেলী গাংনী পৌরসভাধীন হাসপাতাল পাড়ার অ্যাডভোকেট মোজাম্মেল হক ও জেসমিন আরা দম্পতির মেয়ে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আইন বিভাগের ৩০ তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে সাফল্যের সাথে ২০২৩ সালে অর্নাস ও ২০২৪ সালে মাস্টার্স সম্পন্ন করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বিচার শাখা-১) মোঃ একরামুল কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানাগেছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ২৮ জুলাই ২০২৫ তারিখের ১০.০৩.০০০০.০০১.৩১.০০৬.১৭-৩০৪ নম্বর স্বারকের সুপারিশের পরিপ্রেক্ষিতে সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৪-এর মাধ্যমে মনোনীত নিম্নবর্ণিত প্রার্থীগণকে কমিশন কর্তৃক নির্ধারিত মেধাক্রম অনুসারে সিভিল জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category