• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

সালমান খানের ছবিতে সেই ভূমিকা ও ভাগ্যশ্রী!

বিনোদন ডেস্ক
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
ভূমিকা ও ভাগ্যশ্রী!
সালমান খানের ছবিতে সেই ভূমিকা ও ভাগ্যশ্রী!

লিউড ভাইজান সালমান খানের ক্যারিয়ারে অন্যতম দুটি সফল ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ (১৯৮৯) ও ‘তেরে নাম’ (২০০৩)। প্রথমটিতে তার সঙ্গে দেখা গেছে ভাগ্যশ্রীকে, দ্বিতীয়টিতে অভিনয় করেন ভূমিকা চাওলা। দুটি ছবিই বক্স অফিসে অসামান্য সাফল্য পেয়েছিলো। এখনও বলিউডের আইকনিক রোম্যান্টিক ছবিগুলোর তালিকায় এই দুটির নাম উল্লেখ করা হয়।

চমকপ্রদ ব্যাপার হলো, পুরনো সেই দুজন নায়িকাকে আবারও সালমান খানের সঙ্গে একই ছবিতে দেখা যাবে। সাল্লুর নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এ অভিনয় করবেন ভূমিকা ও ভাগ্যশ্রী। ইন্ডিয়া টুডের কাছে এমনটাই জানিয়েছে ছবির সংশ্লিষ্ট একটি সূত্র।

ওই সূত্রের মতে, ছবিটিতে ভাগ্যশ্রী ও ভূমিকাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। যদিও এখনও বিষয়টি নিয়ে অফিসিয়াল কোনও ঘোষণা আসেনি।

এর ফলে সালমানের অন্যতম তারকাবহুল সিনেমা হতে যাচ্ছে ‘কিসি কা ভাই, কিসি কি জান’। এতে সালমানের মূল নায়িকার ভূমিকায় থাকছেন পূজা হেগড়ে। এছাড়াও আছেন দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ, টিভি তারকা শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, কোরিওগ্রাফার-অভিনেতা রাঘব জুয়ালসহ অনেকেই।

আলোচিত ছবিটি পরিচালনা করছেন ফরহাদ সামজি। এতে সালমানকে লম্বা চুলে স্টাইলিশ লুকে দেখা যাবে। এর আগে ‘বীর’ সিনেমায় তিনি বড় চুলে অভিনয় করেছিলেন। আগামী বছরের রোজার ঈদ উপলক্ষে মুক্তি পাবে ছবিটি।

এদিকে সালমানের হাতে আরও একটি সিনেমা রয়েছে। সেটি হলো তার সফল ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার’ সিরিজের তৃতীয় ছবি। যেখানে তার সঙ্গে থাকছেন ক্যাটরিনা কাইফ। এটি মুক্তি পাবে আগামী বছরের দিওয়ালিতে। ছবিটিতে অতিথি চরিত্রে চমক হিসেবে হাজির হবেন শাহরুখ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category