• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

সার সঙ্কট দূর করতে তৈরি করা হচ্ছে কৃষক অ্যাপ-মনির হায়দার

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
সার সঙ্কট দূর করতে তৈরি করা হচ্ছে কৃষক অ্যাপ-মনির হায়দার
সার সঙ্কট দূর করতে তৈরি করা হচ্ছে কৃষক অ্যাপ-মনির হায়দার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার বলেছেন, সারের সঙ্কট দূর করতে দ্রুত কৃষক অ্যাপ তৈরি করার কাজ চলছে। সবাইকে এই অ্যাপের আওতায় আসতে হবে। অ্যাপের তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে সার বিক্রি করা হবে। যারা এই অ্যাপের আওতায় আসবেন তারাই এই সুবিধা পাবেন। আর না আসলে বঞ্চিত হবেন। যে কোন একটি উপজেলায় পাইলট আকারে অ্যাপটি চালু করা হবে। সুবিধা পেলে সারা দেশে এটি ছড়িয়ে দেওয়া হবে। তাহলের সার সঙ্কট দূর হবে বলে মনে করেন তিনি।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সারের বিপণন ও ব্যাবহার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, উন্নত বিশ্বে প্রতিটি নাগরিককে একটি অ্যাপের আওতায় আসতে হয়। তালিকাভূক্ত হয়ে সরকারি সুবিধাগুলো ভোগ করেন। তাই আশা করি প্রতিটি কৃষক এই অ্যাপের আওতায় আসবেন। আধুনিক এসব প্রযুক্তি ব্যাবহার করেই সকল নাগরিককে এই সুবিধা নিতে পারবেন।

অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা প্রশাসক ডঃ সৈয়দ এনামুল কবীর। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা, সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, কৃষক প্রতিনিধি ডাবলু, শাহিনুর রহমান। জেলার কৃষক, সার ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category