• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

সারাদেশে ১০ জনের প্রাণ কেড়ে নিলো ‘রিমাল’, দেড় লাখ ঘরের ক্ষতি

বিবর্তন বাংলা ডেস্ক
Update : সোমবার, ২৭ মে, ২০২৪
সারাদেশে ১০ জনের প্রাণ কেড়ে নিলো ‘রিমাল’, দেড় লাখ ঘরের ক্ষতি
সারাদেশে ১০ জনের প্রাণ কেড়ে নিলো ‘রিমাল’, দেড় লাখ ঘরের ক্ষতি

প্রবল ঘূর্ণিঝড় রিমালের কারণে ১০ জনের প্রাণহানির খবর জানিয়েছে সরকার। খুলনা, বরিশাল, সাতক্ষীরা, চট্টগ্রাম, পটুয়াখালী, ভোলায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ে এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ৪৭৫টি বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৭ মে) সচিবালয়ে প্রেস ব্রিফিং এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১০৭টি। ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা ৯১৪টি। তিনি জানান, রিমালের প্রভাবে মোট ১৯ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর।

প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের ৩৭ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি। এছাড়া আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৯২টি ঘরবাড়ি। উপকূলী এলাকার ৯ হাজার ৪২৪টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন ৮ লাখেরও বেশি মানুষ। এছাড়া গরু, ছাগল, মহিষ, ভেড়া আশ্রয় নিয়েছে ৫২ হাজার ১৪৬টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category