• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

সামাজিক সমস্যা সমাধান ও নগর জীবন মান উন্নয়নে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
সামাজিক সমস্যা সমাধান ও নগর জীবন মান উন্নয়নে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
সামাজিক সমস্যা সমাধান ও নগর জীবন মান উন্নয়নে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

সামাজিক সমস্যা সমাধান ও নগর জীবন মান উন্নয়নে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম), সিভিল সোসাইটি ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দদের সম্মিলিত অংশগ্রহণে লা ভোগ হোটেলে বুধবার (১৩ই মার্চ) বিকালে এ সভার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ এ. খালেক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইদুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকবর জালাল, জেলা মহিলাদলের সভাপতি সাইয়্যেদাতুন্নেসা নয়ন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শাশ্বত নিপ্পনসহ অনেকেই।

সভায় বক্তারা বলেন, নব গঠিত এম এ এফ কমিটির হাত ধরে সিভিল সোসাইটি ও ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দদের সহযোগিতায় ধাপে ধাপে নগর জীবন উন্নয়নের প্রচেষ্টায় সফল হওয়ার প্রত্যাশা করছি।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অরডিনেটর মোঃ ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিস্ট্যান্ট সিলমী সাদিয়া ।

শহরের ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ সম্মেলনের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category