• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

সাবিনাদের ঈদ বাফুফে ভবনে

বিবর্তন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
সাবিনাদের ঈদ বাফুফে ভবনে
সাবিনাদের ঈদ বাফুফে ভবনে

ভারতের ব্যাঙ্গালুরুতে ঈদ করছেন বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবলাররা। অন্য দিকে নারী ফুটবলাররা ঈদ করলেন বাফুফে ভবনে। জুলাইয়ে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ থাকায় নারী ফুটবলাররা এবার পাননি ঈদের ছুটি।

নারী ফুটবলারদের বাফুফে ভবনে ঈদ উদযাপন নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক ঈদ এই ভবনে কাটিয়েছেন সাবিনা-কৃষ্ণারা৷ ঈদের দিন অনেক সময় অনুশীলনও করেছেন তারা। তবে আজ তাদের কোন অনুশীলন ছিল না৷

ঈদের সময় নারী ফুটবলাররা ক্যাম্পে থাকায় বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ঈদের দিন আসেন। বিগত সময়ের মতো আজও তিনি নারী ফুটবলারদের সঙ্গে ঈদের দিনের কিছু সময় কাটিয়েছেন। কিরণ থাকাবস্থায় অনুপস্থিত ছিলেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুমাইয়া। সাবিনা আজ সকালের পর খালার বাসায় গিয়েছেন রাতেই ক্যাম্পে ফেরার কথা রয়েছে আর সুমাইয়া নিজ বাসায় রয়েছেন আজ।

সাম্প্রতিক সময়ে নারী ফুটবল নিয়ে বাফুফে নানা সমালোচনার মধ্যে ছিল। সেই সমালোচনা পাশ কাটিয়ে আসন্ন জুলাই উইন্ডোতে সাবিনাদের মাঠে ফেরানোর চেষ্টা বাফুফের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category