রাজশাহীর গোদাগাড়ীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে সম্প্রীতির উপজেলা গড়তে সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে গোদাগাড়ী বিআরডিবি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পিএফজির কো-অর্ডিনেটর আব্দুল মালেক। অ্যাম্বাসেডর তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ আনারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশে’র এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস এম শফিকুর রহমান ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান, সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
এ সময় বাংলাদেশ জামাত ইসলামের রাজশাহী বিভাগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ বলেন সংঘাত হারাতে হলে আইন মান্য করতে হবে আইন না মানলে সংঘাত দূর করা সম্ভব নয়। যে পাওয়ার যোগ্য সে না পেলেই সম্প্রীতি নষ্ট হবে। নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ মকবুল হোসেন বলেন ভালো মানুষ রাজনীতিতে আসলে বেশ ইতিবাচক পরিবর্তন হবে। রাজনীতিবিদদের কাছে সাধারণ মানুষের চাওয়া শুধু একটু ভালো ব্যবহার এটুকু পেলেই সম্প্রীতি ঠিক থাকবে। আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ মানসুরুর রহমান বলেন এ ধরনের সম্প্রীতির মতবিনিময় সভা প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে করলে সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাবে।
এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অরুন পান্ডে,সাংবাদিক মাসুদ আলম মানিক,জাতীয় পাটির গোদাগাড়ী উপজেলার সভাপতি মোঃ খায়রুল ইসলাম খোকন প্রমুখ। আলোচনা শেষে সবাই শান্তি সম্প্রীতির গোদাগাড়ী গড়ে তোলার লক্ষ্যে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।