• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

সমাজের অংশগ্রহণ ছাড়া পুলিশের কাজে সফলতা অসম্ভব-পুলিশ সুপার মনজুর আহমেদ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
সমাজের অংশগ্রহণ ছাড়া পুলিশের কাজে সফলতা অসম্ভব-পুলিশ সুপার মনজুর আহমেদ
সমাজের অংশগ্রহণ ছাড়া পুলিশের কাজে সফলতা অসম্ভব-পুলিশ সুপার মনজুর আহমেদ

মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, সমাজের অংশগ্রহণ ছাড়া পুলিশের কাজে সফলতা অসম্ভব। সে জন্য সমাজের মানুষদের পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, সমাজের অসঙ্গতি ও অপরাধ তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষার কাজে সাংবাদিকরা হলেন আমাদের সহযোগী শক্তি। তাই আমরা চাই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা উন্নয়ন করতে।

বুধবার (২৪  সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদেও সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় পুলিশের সঙ্গে গণমাধ্যমের সমন্বিত উদ্যোগে জেলার সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, যানজট সমস্যা, সড়ক দুর্ঘটনা, সীমান্ত এলাকার নিরাপত্তা, গ্রামীণ জনপদের বিভিন্ন সামাজিক সমস্যা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নানা প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, আবদুল করিম, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সদর থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন, গাংনী থানার ওসি বানী ইসরাইলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category