• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক
সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক

মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
ঐতিহ্যবাহী মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে এসএ টিভি প্রতিনিধি ফজলুল হক মন্টু এবং আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মেহেরপুর প্রেসক্লাবের নির্বাহী পরিষদের অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে মহসিন আলী (দৈনিক মাথাভাঙ্গা) ও ফারুক মল্লিক (ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত (সময় টিভি) ও জিএফ মামুন লাকি (আকাশ খবর), অর্থ সম্পাদক মনিরুল ইসলাম (বাংলাদেশের খবর), সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান (চ্যানেল ২৪), দপ্তর সম্পাদক আবু সাঈদ (প্রথম আলো), নির্বাহী সদস্য উম্মে ফাতেমা রোজিনা (এটিএন নিউজ ও এটিএন বাংলা), নুহু বাঙ্গালি, আসিফ ইকবাল (একাত্তর টিভি) ও মামুন বঙ্গবাসি (মুক্তখবর) নির্বাচিত হয়েছেন।

মেহেরপুর প্রেসক্লাবের আহবায়ক মহসিন আলী আঙ্গুর, প্রেসক্লাবের নির্বাচন কমিশনার নুরুল ইসলাম, নির্বাচন কমিশনার ডক্টর আলিবদ্দীন ও সাজাদুজ্জামান সাজু নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। গাংনী ও মুজিবনগর প্রেসক্লাব নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নির্বাচিতদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।

এ নির্বাচনে ১৩টি পদের মধ্যে সহসভাপতির দুটি পদ ছাড়া বাকি পদগুলোতে একক প্রার্থী ছিলেন। সহসভাপতি পদে মহসিন আলী, ফারুক মল্লিক ও মেহের আমজাদ প্রতিদ্বন্দীতা করেন। ভোটের মাধ্যমে মহসিন আলী ও ফারুক মল্লিক বিজয়ী হন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category