• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সড়কে শৃংখলা ফেরাতে মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায়

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
সড়কে শৃংখলা ফেরাতে মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায়
সড়কে শৃংখলা ফেরাতে মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায়

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে মোটরসাইকেলসহ ঝুঁকিপূর্ণ ৪৫টি যানবাহন চালকের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ঈদ আনন্দ উৎযাপনে সড়কে শৃংখলা ধরে রাখতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সহায়তায় অভিযান চলছে। মঙ্গলবার মুজিবনগর কমপ্লেক্স, কেদারগঞ্জ বাজার ও গাংনীতে পৃথক অভিযানে যানবাহন মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোটরসাইকেলের লাইসেন্স না থাকা, চালকের লাইসেন্স ও হেলমেট না থাকা এবং স্যালোইঞ্জিন চালিত ঝুঁকিপূর্ণ অবৈধ যানবাহনে মানুষ বহনের দায়ে ৪৫ টি মামলা দেয় ট্রাফিক কর্মকর্তারা। আইন মেনে সড়কে যানবাহন চালানোর মুচলেকা দেয় আটক যানবাহন মালিক ও চালকরা। প্রাথমিক সতর্কতা হিসেবে তাদের কাছ থেকে ১ লাখ ১০ টাকা জরিমানা আদায় করা হয়।
মেহেরপুর ট্রাফিক ইন্সেপেক্টর ইসমাইল হোসেন জানান, ঈদের আনন্দ উপভোগ করার ক্ষেত্রে সড়কগুলো হয়ে পড়ে অনিরাপদ। অপ্রাপ্ত বয়স্কদের হাতে মোটরসাইকেল এবং স্যালোইঞ্জিন চালিত অবৈধ যানবাহনযোগে টিনেজাররা সড়কে উন্মাদনা করে বেড়ায়। উচ্ছৃংখল এসব কর্মকান্ড প্রতিরোধে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে এবার আগেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। যার আলোকে ঈদের আগের দিন থেকে যৌথ বাহিনীর সহায়তায় সড়ক অভিযান পরিচালনা করা হচ্ছে। যা অব্যহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category