• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

সকলকে একতাবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: আব্দুর রশিদ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
সকলকে একতাবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: আব্দুর রশিদ
সকলকে একতাবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: আব্দুর রশিদ

ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার চাপে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে ঠিকই। কিন্তু অলিতে গলিতে তার প্রেতাত্মারা ছড়িয়ে ছিটিয়ে আছে। সব সময় তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাই আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে সকলকে ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার বিকালে বাগোয়ান বিএনপির আয়োজনে বাগোয়ান খেলার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ ভোটারদের উপর আমাদের কোন ক্ষোভ নেই। তবে বাগোয়ানবাসীকে বলে দিতে চাই, যে সকল আওয়ামী লীগের নেতারা পরিচয় দিয়ে গেছে আমি মন্ত্রীর খালাতো ভাই, খালাতো বোন, মন্ত্রীর কাছের লোক।
এসব বলে তারা আমাদের উপর যে অত্যাচার করেছে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এ সকল লোকদের ক্ষমা করা হবে না।

অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানের সভাপতিত্বে ও বিএনপি নেতা মোখলেসুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল হামিদ, মুজিবনগর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সহ-সভাপতি শাহীনুর রহমান, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, জেলা যুবদলের সদস্য আরিফ হোসেন ও তুষার। এ সময় জুলাই-আগস্ট এ নিহত সকল ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আহত ব্যক্তিদের দ্রুত রোগ মুক্তি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category