• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

শেখ হাসিনার উন্নয়ন কোন নির্দিষ্ট দলের নয়; সকলের জন্য সমান: ডা: সাগর

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

শেখ হাসিনার উন্নয়ন শুধু আওয়ামী লীগের জন্যই নয়; দেশের সব দলের মানুষই উন্নয়নের সুবিধা ভোগ করছেন। বয়স্ক বিধবা ভাতা, গৃহহীনদের জন্য গৃহ, সরকারি চাকরি সর্বোপরি ডিজিটাল পরিষেবা সকলেই ভোগ করছেন। শেখ হাসিনা আমার ক্ষমতায় আসলে সবার জন্যই এই উন্নয়ন উন্মুক্ত থাকবে।
শুক্রবার রাতে গাংনী উপজেলার গাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন মেহেরপুর ২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর।
নৌকা প্রতীক বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই জনপদ একসময় সন্ত্রাস কবলিত ছিল। বছরের পর বছর মানুষ রাত জেগে নিরাপত্তার জন্য পাহারা করেছেন। চুরি ডাকাতি ছিনতাই আর বোমাবাজিতে অতিষ্ঠ ছিলেন গাংনী উপজেলার মানুষ। শেখ হাসিনা সরকার মানুষকে রাতে নির্বিঘ্নে ঘুমানো আর দিনে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ তৈরি করে দিয়েছেন। তাই শান্তির পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
সন্ধ্যায় কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে পৌঁছালে সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকরা ফুল দিয়ে বরণ করেন আওয়ামীলীগ প্রার্থীকে। সাহেবনগর গ্রামের পথসভা হয়ে কাজিপুর গ্রামের বিভিন্ন পাড়া মহল্লা, কল্যাণপুর, হাড়াভাঙ্গা এবং ব্রজপুর গ্রামসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগ প্রার্থী নাজমুল হক সাগর। ‌
পথসভায় আরো বক্তৃতা করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড একেএম শফিকুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম,  কেন্দ্রীয় যুবলীগের সদস্য রেজাউল ইসলাম রেজা ও জাকির হোসেন ও কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category