• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

শান্তি ও সম্প্রীতির পবা গড়তে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
শান্তি ও সম্প্রীতির পবা গড়তে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
শান্তি ও সম্প্রীতির পবা গড়তে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর পবায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও শান্তি ও সম্প্রীতির উপজেলা গড়ে তোলার লক্ষ্যে আমাদের করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় নওহাটা মহিলা ডিগ্রি কলেজ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় অয়োজিত সভায় সভাপতিত্ব করেন পিএফজির অ্যাম্বসেডর ও পবা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন। পিএফজির কো-অর্ডিনেটর মোঃ সোহেল মাহবুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এসএম শফিকুর রহমান।
এসময় উন্মুক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পবা পিএফজির অ্যাম্বাসেডর ও জাতীয় পার্টির সম্পাদক হাসিনুর রহমান, অ্যাডভোকেট মশিউর রহমান, পবা উপজেলা জামায়াতের আমীর শুজা উদ্দীন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মর্তুজা, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একে আজাদ মোহাম্মদ, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি ও পিস অ্যাম্বাসেডর মোহাম্মদ আশরাফুল ইসলাম তোতা, পিএফজির অ্যাম্বাসেডর ও সমাজ সেবক রহিমা বেগম, পবা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফরমান আলী প্রমূখ।

সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করব। পবা উপজেলা হবে শান্তি সম্প্রীতির মডেল উপজেলা যা অন্য উপজেলা গুলো অনুসরণ করবে। শেষে সবাই একসাথে শান্তি সম্প্রীতির পবা গড়ে তোলার লক্ষ্যে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category