• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

শর্তে ক্ষমা পেলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
শর্তে ক্ষমা পেলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা
শর্তে ক্ষমা পেলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা

আওয়ামী লীগ দলীয় সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা পেয়েছেন মেহেরপুরের গাংনীর ষোলটাকা ইউপি চেয়ারম্যান ও ষোলটাকা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন পাশা। আজ ২৬ জানুয়ারী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে তাকে ক্ষমা প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করা হয়।
স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে সমর্থন না জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন পাশা নির্বাচনে অংশ নেন এবং জয়লাভ করেন। সে সময় স্থানীয় আওয়ামী লীগের সু-পারিশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এমতাবস্থায় গত ১৭ ডিসেম্বর ২২ইং তারিখে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ি সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক দলের কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনার আবেদন করেন আনোয়ার হোসেন পাশা। বিষয়টি পর্যালোচনা শেষে দলীয় সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category