• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন পাঁচ প্রার্থী

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন পাঁচ প্রার্থী
মেহেরপুরে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন পাঁচ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে সরে দাঁড়িয়েছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনসহ দুটি আসনের ৫ প্রার্থী। এরমধ্যে মেহেরপুর-১ আসনে শুধুমাত্র জাকের পার্টির প্রার্থী এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে জাকের পার্টি, বাংলাদেশের ওর্য়াকার্স পার্টি ও দুইজন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী।
এরা হলেন- মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে জাকের পার্টি প্রার্থী সাইদুল আলম শাহীন, মেহেরপুর-২ (গাংনী) আসনে সামসুদ্দোহা সোহেল, স্বতন্ত্র প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল ও বাংলাদেশের ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল।
আজ রবিবার মনোনয়ন প্রত্যাহারহারের শেষ দিনে মেহেরপুর জেলা রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা জেলা প্রশাসক শামীম হাসানের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
প্রত্যাহারের মধ্য দিয়ে মেহেরপুর ১ আসনে চুড়ান্ত প্রার্থীর সংখ্যা ৬ জন এবং মেহেরপুর ২ আসনে আসনটিতে ৭ জন।
মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি বলেন, দলীয় নেত্রীর উপর সম্মান রেখে মনোনয়নপত্র প্রত্যাহর করেছি। এখন দলীয় সীদ্ধান্তের উপর কাজ করবো। তবে দলীয় নেত্রী বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে। আমি সেই কাজটিই করবো। এখানে দলীয় ও স্বতন্ত্র বলে কোন কথা নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category