• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

লেবাস ধরে ছাত্র রাজনীতির সুবিধা নিতে অনেকে এখন মরিয়া হয়ে উঠেছে: তাওহীদ আওয়াল

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
লেবাস ধরে ছাত্র রাজনীতির সুবিধা নিতে অনেকে এখন মরিয়া হয়ে উঠেছে: তাওহীদ আওয়াল
লেবাস ধরে ছাত্র রাজনীতির সুবিধা নিতে অনেকে এখন মরিয়া হয়ে উঠেছে: তাওহীদ আওয়াল

নতুন দিনের বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের সামষ্টিক আকঙ্খা সম্পর্কে জানা, শিক্ষাঙ্গণে কেমন রাজনীতি তারা প্রত্যাশা করে, শিক্ষা অঙ্গণে নিপিড়ন বন্ধ ও নারী শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা দূরিকরণ এবং তাদের রাজনীতিতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষে মেহেরপুরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে জেলা ছাত্রদল।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে মেহেরপুর সরকারী কলেজে এ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তাওহীদ আওয়াল। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সেনজির আহম্মেদ। বিশেষ অতিছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ। উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, মুজিবনগর উপজেলা ছাত্রদলের সভাপতি শহিদুল ইসলাম রাহুলসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি বলেন, লেবাস ধরে ছাত্র রাজনীতির সুবিধা নিতে অনেকে এখন মরিয়া হয়ে উঠেছে, এদের চিহ্নিত করে জনসম্মুখে নিয়ে আসা এখন বড় চ্যালেঞ্জ। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category