• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

র‌্যাবের অভিযানে ২৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
র‌্যাবের অভিযানে ২৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
র‌্যাবের অভিযানে ২৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৬ জুন) বিকেলে র‌্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি টিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গায় এ অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৩৫ পিস ইয়াবা। সেই সাথে জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোন।

গ্রেফতারকৃতরা হচ্ছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে একরামুল হক (২৮) ও রাজপুর রাজনগরের রইচ উদ্দীন ফকিরের ছেলে আরিফুল ইসলাম (২২)। দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাসহ মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতরা মাদক নিয়ে গ্রামের জনৈক নজরুল ইসলামের লিচু বাগানের মধ্যে অবস্থান করছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা পাওয়া গেলে তাদেরকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category