• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

র‍্যাবের অভিযানে মুজিবনগরে উইনক্রিক্সসহ মাদক পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
র‍্যাবের অভিযানে মুজিবনগরে উইনক্রিক্সসহ মাদক পাচারকারী আটক
র‍্যাবের অভিযানে মুজিবনগরে উইনক্রিক্সসহ মাদক পাচারকারী আটক

মেহেরপুরের মুজিবনগরে ১৯৯ বোতল উইনক্রিক্স (WINCEREX) নামের নতুন ধরনের মাদকসহ মিনারুল ইসলাম (৫২) নামের মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে মুজিবনগর উপজেলার বল্লভপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মিনারুল ইসলাম মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বাদল মন্ডলের ছেলে।

মেহেরপুর সিপিসি-৩, র‍্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বল্লভপুর গ্রাম দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান ও ১৯৯ বোতল নেশাজাতীয় মাদক WINCEREX সিরাপসহ মিনারুল ইসলামকে আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category