মেহেরপুরের গাংনী র্যাব ক্যাম্পের একটি টীম অভিযান চালিয়ে আল আমিন মন্ডল(৩৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। শুক্রবার (৭ জুন) ভোরে তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের মৃত খেড়ু মন্ডলের ছেলে। অভিযানের সময় উদ্ধার করা হয় ৯৮ বোতল ফেনসিডিল। তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ জানান, আল আমিন ম-ল একজন চিহ্নিত মাদক কারবারী। সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টীম অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার হেফাজতে থাকা ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য এক লাখ ৯৬ হাজার টাকা। আটককৃতের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।