• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে হেলথ প্রমোশন কনফারেন্স বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক:
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে হেলথ প্রমোশন কনফারেন্স বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে হেলথ প্রমোশন কনফারেন্স বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সুদৃঢ় সমাজ গঠনের মূল ভিত্তি হলো সুস্থ জনগোষ্ঠী। সুস্থ জনগোষ্ঠীই পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সকল উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। কিন্তু ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় আমাদের জাতীয় উন্নয়নের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয় ব্যক্তির সারাজীবনের সঞ্চয় এই ব্যয়বহুল চিকিৎসা খাতে খরচ করে অনেক পরিবারই নি:স্ব হয়ে যাচ্ছে এবং জাতীয় অর্থনীতিও ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এই বাস্তবতায় আমাদের জীবনাচার ও খাদ্যাভাসে পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি। এই বিষয়ের উপর গুরুত্বারোপ করে ডাব্লিউবিবি ট্রাস্টসহ ২২ টি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে “কনফারেন্স অন হেলথ প্রমোশন” শীর্ষক একটি অনলাইন কনফারেন্স আয়োজিত হতে যাচ্ছে। উক্ত কনফারেন্সের আলোচ্য বিষয়বস্তু এবং লক্ষ্য – উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরতে আজ (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ডাব্লিউবিবি ট্রাস্টের কৈবর্ত সভাকক্ষে একটি অনলাইন সংবাদ সম্মেলন আয়োজন করে।

ডাব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং ডাব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি প্রধান সৈয়দা অনন্যা রহমান এর সঞ্চালনায় উক্ত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের সহযোগী অধ্যাপক পলাশ চন্দ্র বণিক।

এসময় অনলাইনে আরো যুক্ত ছিলেন, খুলনার ইঞ্জিনিয়ারিং এবং কারিগরী বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রয় এবং বাংলাদেশ তামাক বিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ।

উল্লেখ্য আগামীকাল (১০ ফেব্রুয়ারি) ডাব্লিউবিবি ট্রাস্ট এবং ১৪ টি সংগঠন ও ৮ টি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত উদ্যোগে ভার্চুয়াল কনফারেন্সটি আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category