• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর রহমানের হরিনাকুণ্ডুতে কর্মব্যস্ত দিন অতিবাহিত

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর রহমানের হরিনাকুণ্ডুতে কর্মব্যস্ত দিন অতিবাহিত
রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর রহমানের হরিনাকুণ্ডুতে কর্মব্যস্ত দিন অতিবাহিত

গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল সচিব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান জনাব নূর-উর রহমান বৃহস্পতিবার হরিনাকুণ্ডুতে কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন।

সাবেক সচিব নূর-উর রহমান পূর্বাহ্নে হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার কার্যালয়ে পৌছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে স্বাগত জানান। এসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌহাদ্যপূর্ণ পরিবেশে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

পরবর্তী সময়ে উপজেলার ঐতিহ্যবাহী সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের আমন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠানটিতে গমন করেন। কলেজ অধ্যক্ষ এম মোক্তার আলীসহ শিক্ষকমন্ডলী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হরিনাকুণ্ডুর বরেণ্য সন্তান নূর-উর রহমান মহোদয়কে স্বাগত জানান। তিনি কলেজটির শিক্ষকদের সাথে মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণসহ প্রাসাঙ্গিক বিষয়ে মতবিনিময় করেন। নিজ জনপদের গর্বিত স্বজন কলেজটিতে গমন করায় তাকে কলেজ কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এরপর তিনি রাষ্ট্রয়াত্ব আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসি, হরিনাকুণ্ডু শাখায় গমন করেন। ম্যানেজার আবু তারিকের দপ্তরে প্রয়োজনীয় কার্যাদি নিয়ে আলোচনা করেন। সোনালী ব্যাংকে গমন করায় ম্যানেজার আবু তারিক তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সফল সচিব নূর-উর রহমান মহোদয় অপরাহ্নে আদর্শ আন্দুলিয়া শাখা ডাকঘর পরিদর্শন করেন। ডাকঘরটিতে পৌঁছালে প্রতিষ্ঠানটির স্টাফগন তাকে উষ্ণ অর্ভ্যথনা জানান। ডাকঘরটির অবকাঠামো উন্নয়নসহ মানসম্মত সেবা প্রদানের লক্ষে সকল সুবিধা নিশ্চিত করনের জন্য সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে ডাকবিভাগের কার্যক্রমকে স্বল্পতম সময়ে গ্রাহক সেবা নিশ্চিতকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বৈরী আবহাওয়া অপেক্ষা করে এসকল প্রতিষ্ঠানে গমন করায় নূর-উর রহমান মহোদয়ের প্রতি স্বস্ব কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category