• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

রাষ্ট্র ও সমাজের কল্যানে সাংবাদিকদের দায়িত্ব অনেক: হানিফ

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
রাষ্ট্র ও সমাজের কল্যানে সাংবাদিকদের দায়িত্ব অনেক: হানিফ
রাষ্ট্র ও সমাজের কল্যানে সাংবাদিকদের দায়িত্ব অনেক: হানিফ

রাষ্ট্র এবং সমাজের কল্যানে সাংবাদিকদের দায়িত্ব অনেক। সেটি যথাযথ পালন করলে তারা জনগনের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেন, আর যারা পারেনা তারা হন বিকৃত। বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিক রয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। শুক্রবার সকালে কুষ্টিয়ার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর কালে কুষ্টিয়ায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো বলেন। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ এমপি, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, বিএফইউজের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার মোট ৬৬ জন সাংবাদিককে ১৪ লাখ ৪০ হাজার টাকা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি আরও বলেন, বর্তমান সরকার মিডিয়াবান্ধব সরকার। আমরা বিশ্বাস করি গণমাধ্যম ষত স্বাধীন এবং বাঁধাহীন হবে গণতন্ত্র সমৃদ্ধ ও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে যা করছেন, যে অবদান রাখছেন তা অতীতের কোন সরকার করেনি। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠন করেছিলেন আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। প্রয়াত সাংবাদিকের পরিবার ৩ লাখ টাকা, ১১ জন সাংবাদিক ৫০ হাজার টাকা করে ও ৫৪ জন সাংবাদিক পেয়েছেন প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক সহায়তা ১০ হাজার টাকা করে ৫৪ জন সাংবাদিক প্রধান অতিথির হাত থেকে চেক গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category