• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

রাতে নিখোঁজ রিউশার দগ্ধ মরদেহের সন্ধান মিললো ভোরে

কুষ্টিয়া প্রতিবেদক
Update : রবিবার, ১১ মে, ২০২৫
রাতে নিখোঁজ রিউশার দগ্ধ মরদেহের সন্ধান মিললো ভোরে
রাতে নিখোঁজ রিউশার দগ্ধ মরদেহের সন্ধান মিললো ভোরে

কুষ্টিয়ার কুমারখালীতে শাহরিয়ার অন্নব রিউশা (১৭) নামের এক ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ মে) ভোর ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করেন স্বজনরা। নিহত ছাত্র সিংদাহ গ্রামের সোহেল রানার ছেলে।

স্বজনদের দাবি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত রিউশা। ২০২৫- ২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, রাজশাহী বিদ্যালয়সহ অন্তত চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে। তবে একটিতেও ভর্তির সুযোগ হয়নি তার।

এ নিয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল রিউশা। চারটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিয়েও ভর্তির সুযোগ না পেয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করতে পারে রিউশা।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছাত্র ছিল রিউশা। সে কুষ্টিয়া এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০২৩ সালে এসএসসি পাস করে ঢাকা রামপুরা এলাকায় খালার বাড়িতে চলে যায়। সেখানে ঢাকা কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ -৫ প্রাপ্ত রিউশা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রথমে ঢাকা মেডিকেলে পরীক্ষা দেয়। এরপর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়। সবশেষ ২৭ এপ্রিল ভর্তি পরীক্ষা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তবে একটিতেও ভর্তির সুযোগ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল রিউশা। এরপর একাকীত্ব জীবন কাটাচ্ছিল সে।

শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে রিউশা। সেখানেও মানসিক অস্বস্তিতে ভুগছিল সে। শনিবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে মা মুক্তা খাতুন তার বাবার বাড়িতে রিউশার জামা-কাপড় আনতে গিয়েছিলেন। এরপর রাত সোয়া ৯টা থেকে রিউশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে রোববার ভোর ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি ডোবায় পোড়া ও বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান হোসেন বলেন, খবর পেয়ে আগুনে পোড়া এক ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে প্রকৃত ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category