• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

যথাযোগ্য মর্যাদায় গাংনীতে মহান বিজয় দিবস পালন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
যথাযোগ্য মর্যাদায় গাংনীতে মহান বিজয় দিবস পালন
যথাযোগ্য মর্যাদায় গাংনীতে মহান বিজয় দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরের গাংনীতে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সরকারি কর্মসুচীর আলোকে সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসেনর উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্ত্বরে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এর পরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্ অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি)বানী ইসরাইল, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা ও সাধারণ সম্পাদক মাহবুব আলম, আনছার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, এলজিইডি প্রকৌশলী ফয়সাল আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন ও অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা, পল্লী বিদ্যুৎ সমিতি, বিভিন্ন সরকারী, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্ব স্ব প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন।

দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category