• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুর ১ ও ২ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
মেহেরপুর ১ ও ২ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা
মেহেরপুর ১ ও ২ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার মাগুরা শহরের আল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সম্ভাব্য প্রার্থীরা হলেন মেহেরপুর ১ আসনে মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান ও মেহেরপুর ২ আসনে জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব নাজমুল হুদা।

বাংলাদেশ জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মোবারক হোসাইন প্রার্থীদের নাম ঘোষণা করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসাইন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, ডক্টর আলমগীর বিশ্বাস, আশেক ইলাইহি, আব্দুল মতিন , মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন প্রমুখ।

মেহেরপুর ছাড়াও যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা নড়াইল ও চুয়াডাঙ্গার মোট ২২ টি আসনের মধ্যে ১৮ টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category