• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন যাঁরা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ আসনে (সদর ও মুজিবনগর) আওয়ামী লীগের সম্ভাব্য চার প্রার্থী। মনোনয়নপত্র ক্রয় করেছেন। শনিবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।

এরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান সংসদ সদস্য ও জনপ্রাশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের পক্ষে জেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি জাশিউর রহমান বকুল, আব্দুল মান্নান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এএসএম ইমন এবং জেলা আওয়ামী লীগের সদস্য প্রফেসর আব্দুল মান্নান।
শনিবার সকাল ১০টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। দলীয় প্রধান ও প্রধামন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এর পরেই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে চুড়ান্ত হবে আসন ভিত্তিক কে পাচ্ছেন নৌকা প্রতীক তাঁর নাম।
মেহেরপুর-১ আসনে আরও বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। যাঁরা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। প্রথম দিনেই চার জনের মনোনয়নপত্র সংগ্রহের খবর পাওয়া গেছে। তবে রোববার ও পরবর্তী দিনগুলোতে মনোনয়নপত্র সংগ্রহকারী সম্ভাব্য প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category