• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুর-১ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে মহিলা দলের বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

মেহেরপুর-১ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে মহিলা দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর বড়বাজারে অবস্থিত দলীয় কার্যালয় থেকে মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। তিনি বলেন, মেহেরপুর-১ আসনে যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, তা দলীয় জনমতের পরিপন্থী। আমরা এই মনোনয়ন অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ মিছিলে মহিলা দলের সহ-সভাপতি সাবিয়া সুলতানা, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার, জেলা মহিলা দলের সদস্য নবীনা মল্লিকসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category