• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুর সীমান্ত থেকে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
মেহেরপুর সীমান্ত থেকে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার
মেহেরপুর সীমান্ত থেকে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার-(প্রতীকী ছবি)

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার করছে বুড়িপোতা সীমান্ত বিজিবি’র সদস্যরা। যা বাংলাদেশী টাকায় ৪৩ লাখ টাকা।

শুক্রবার দিবাগত রাতে বুড়িপোতা সীমান্তে ১১৬/৫এস পিলার থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাড়িবাঁকা নামক স্থানে পাকা রাস্তার পাশ থেকে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মেহেরপুর জেলা সীমান্তের বাড়িবাঁকা মোড়ে অবস্থান নেয়। এ সময় সীমান্ত পিলার ১১৬/৫ এস হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অজ্ঞাত দুই ব্যক্তিকে মোটরসাইকেলে যেতে দেখে।

বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ডলারগুলো উদ্ধার করা হয়। মেহেরপুর থানায় মামলা করে ট্রেজারি অফিসে ডলার জমা করার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category