• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুর ডিবি’র অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
মেহেরপুর ডিবি'র অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ আটক ১
মেহেরপুর ডিবি'র অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদসহ শফিকুল (৩৩) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

বৃহস্পতিবার রাতে দিকে মুজিবনগর থানাধীন সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শফিকুল সোনাপুর মাঝেরপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি আইয়ুব আলীর ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে শফিকুলকে আটক করা হয়। অভিযানের সময় শফিকুলের হেফাজত থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা। পরবর্তীতে আটক শফিকুল ও জব্দকৃত আলামতসহ তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়।

এবিষয়ে মেহেরপুর ডিবি ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category