• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালামের মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালামের মতবিনিময়
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালামের মতবিনিময়

আসন্ন মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট আব্দুস সালাম। বুধবার (১২ অক্টোবর) বিকেলে গাংনী প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারি বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট আব্দুস সালাম জানান, জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত হবে জেলা পরিষদ চেয়ারম্যান। অন্যান্য নির্বাচনের তুলনায় এবার নির্বাচন হবে একটু ভিন্ন আঙ্গিকে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে। জেলার তিন উপজেলায় তিনটি কেন্দ্র স্থাপন করা হবে এবং প্রতিটি কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। ফলে ভোট কারচুপি করার কোন সুযোগ নেই। সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি বাংলাদেশ আওয়ামীলীগের পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে।

ছাত্রজীবন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ রাজনীতির সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। আমার রাজনীতির সম্পৃক্তকা ও সাংগঠনিক তৎপরতা বিবেচনা করে মেহেরপুর থেকে আটজন মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করেছেন। মেহরপুরের সকল আওয়ামীলীগ নেতাকর্মীরা আমার সাথে একযোগে কাজ করছেন। আমরা প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে ঘুরছি।

আরো বলেন আমি নির্বাচিত হলে আওয়ামীলীগ নির্বাচিত হবে। মেহেরপুর জেলাকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করে তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে ধরে রাখতে এবং মেহেরপুর জেলাকে একটি উন্নয়নশীল প্রযুক্তি নির্ভর জেলা হিসেবে গড়ে তুলতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার কোন বিকল্প নেই। আগামী ১৭ অক্টোবর মেহেরপুর জেলা প্ররিষদ নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন।

মতবিনিময় সভায় গাংনী প্রেসক্লাবের সভাপতি ও প্রভাষক রমজান আলী, সাধারণ সম্পাদক, মাহাবুব আলম, সহসভাপতি মজনুর রহমান আকাশ সহ সকল সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category