• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুর জেলা স্কাউটের বৃক্ষ রোপন কর্মসূচি

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
মেহেরপুর জেলা স্কাউটের বৃক্ষ রোপন কর্মসূচি
মেহেরপুর জেলা স্কাউটের বৃক্ষ রোপন কর্মসূচি

মেহেরপুর জেলা রোভার স্কাউটসের উদ্যোগে জেলা প্রশাসকের অফিস চত্বরে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনারের সারা দেশে অনুশাসন ৫০ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটসের সভাপতি শামীম হাসান এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা উল জান্নাহ, জেলা রোভারের কমিশনার ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সহ—সভাপতি নুরুল আহমেদ, সম্পাদক ফররুখ আহমদ উজ্জ্বল, জেলা রোভারের কোষাধ্যক্ষ রফিকুল আলম বকুল, ডিআরএসএল আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সহকারী কমিশনার ওয়াজেদুল ইসলাম, জাহির হোসেন চঞ্চল, ওয়াহিদুজ্জামান টিটু, বিটিসির এরিয়া ম্যানেজার এ এস এম কামাল, সিনিয়র রোভার মেট বাদশা খানসহ জেলা রোভার এর কর্মকর্তা ও রোভার স্কাউটস এর সদস্যরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর জেলা রোভার স্কাউটস সদস্যরা ২ হাজার গাছের চারা বিতরন করবে বলে জানা গেছে। বৃক্ষ রোপন কর্মসূচির শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেহেরপুর জেলা রোভার স্কাউটস এর সিনিয়র রোভার মেট বাদশা খান ও অনিক হাসান জাতীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করায় জেলা রোভারের পক্ষ থেকে তাদেরকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটস এর সভাপতি শামীম হাসান বলেন, রোভার স্কাউটস লিডার ও রোভারদের উদ্দেশ্যে বলেন, আপনারস ভাল ও পজিটিভ মানসিকতা দেশের ভাল মানুষ তৈরিতে বিশেষ ভুমিকা পালন করে। আপনারা দেশের কৃতিসন্তান। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আপনারা কাজ করেন। যারা রোভার করে তারা মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত ও সকল প্রকার খারাপ কাজ থেকে দুরে থাকে। তিনি বলেন, সত্যিকারের ধর্মচর্চা, সংগীত চর্চা ও সাহিত্য চর্চায় যারা নিয়োজিত থাকেন তারা কোন খারাপ কাজ করতে পারেনা বা করেনা। তিনি রোভার স্কাউটস সদস্যদের দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category