• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুর জেলা প্রকৃতি ও পাখি ক্লাবের কমিটি গঠন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
মেহেরপুর জেলা প্রকৃতি ও পাখি ক্লাবের কমিটি গঠন
মেহেরপুর জেলা প্রকৃতি ও পাখি ক্লাবের কমিটি গঠন

পৃথিবীকে বাসযোগ্য করে রাখতে প্রকৃতি ও পাখি রক্ষার কোন বিকল্প নেই। প্রকৃতি ও পাখি রক্ষায় স্বেচ্ছাসেবা প্রদানের লক্ষ্য নিয়ে মেহেরপুর জেলা প্রকৃতি ও পাখি ক্লাবের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

কমিটিতে দেশের বিশিষ্ট পাখি বিশারদ এমএ মুহিত সভাপতি, সাংবাদিক মাজেদুল হক মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর হেল্প ফাউন্ডেশন কার্যালয়ে প্রকৃতি ও পাখিপ্রেমিদের নিয়ে আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি রফিকুল আলম, বেন ইয়ামিন মুক্ত সম্পাদক, দিলারা জাহান কোষাধ্যক্ষ, মাহবুব আলম, মীর শাহীম ও গোলাম রহমান ও ডালিম সানোয়ার সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়াও বিট্রিষ নাগরিক ও পাখি বিশারদ জেসম পেন্ডারকে প্রধান উপদেষ্টা করে প্রকৃতি ও পাখি নিয়ে কাজ করা দেশের বিভিন্ন এলাকার আলোকিত মানুষদেরকে এ কমিটির উপদেষ্টা সদস্য করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- মেহেরপুরের গাংনী সরকারি কলেজের শিক্ষক ও প্রকৃতিপ্রেমী এনামুল আযিম, মাসুদ রেজা, মেহেরপুর প্রেস ক্লাব সভাপতি ফলুল হক মন্টু, শরিফুল ইসলাম, সদানন্দ মন্ডল ফটিক, এস আই সোহেল, বক্তিয়ার হামিদ, মনিউল অলম বুলবুল ও অশেস বিশ্বাস।

আগামি দুই বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category