• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আব্দুস সালাম

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আব্দুস সালাম
মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আব্দুস সালাম

মেহেরপুর জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন অ্যাডভোকেট আব্দুস সালাম। আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে সাবেক চেয়ারম্যানকে পরাজিত করেছেন। আজ সোমবার (১৭ অক্টোবর) দুপুরে ভোট গণনা শেষে বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়।
অবাধ, সুষ্ঠ’ ও নিরপেক্ষ পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।
আব্দুস সালাম (কাপ-পিরিচ) ১৭৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দী সদ্য সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম রসুল (আনারস) পেয়েছেন ১১৫ ভোট। এ নির্বাচনে তিনটি উপজেলায় তিনটি ভোট কেন্দ্রে ২৯৩ জন ভোটারের মধ্যে শতভাগ ভোট পোল হয়েছে।
আব্দুস সালাম কাপ-পিরিচ প্রতীকে ১৭৬ ভোটের মধ্যে সদর ভোট কেন্দ্রে ৫৬ ভোট, গাংনী ভোট কেন্দ্রে ৮৪ ভোট এবং মুজিবনগর কেন্দ্রে ৩৬ ভোট পেয়েছেন।
একমাত্র প্রতিদ্বন্দী গোলাম রসুল আনারস প্রতীকে ১১৫ ভোটের মধ্যে মেহেরপুর সদর ভোট কেন্দ্রে ৪৮ ভোট, গাংনী ভোট কেন্দ্রে ৪৮ এবং মুজিবনগর ভোট কেন্দ্রে ১৯ ভোট পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category