• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুর জেলা কারাগারে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
মেহেরপুর জেলা কারাগারে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন
মেহেরপুর জেলা কারাগারে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার আসামি হিসেবে আগামীকাল বৃহস্পতিবার মেহেরপুর আদালতে তোলা হবে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত নয়টার দিকে ঢাকা থেকে প্রিজনভ্যানে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়।

ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৮ সালের নির্বাচনের পর তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং ২০২৪ সালের নির্বাচনের পর তিনি জনপ্রশাসন মন্ত্রী হয়েছিলেন।

এদিকে ফরহাদ হোসেন দোদুলকে মেহেরপুর আনার খবর এলাকার অনেক উৎসুক মানুষ সড়কে বেরিয়ে আসে। জেলা কারাগারের সামনেও কিছু মানুষ ভিড় করেন। এর আগে থেকেই গোটা শহর এবং কারাগার এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ছিল। ফলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে কারাগের নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল দশটার দিকে মেহেরপুর আদালতে হাজিরা থাকায় তাকে ঢাকা থেকে আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে মেহেরপুর আদালতে উপস্থিত করানো হবে।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে ফরহাদ হোসেন দোদুলকে আটক করেছিল র্যাব। তার নামে রাজধানী ঢাকাতে বেশ কয়েটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category