• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ৯৫০ পিচ ইয়াবাসহ দুইজন আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
মেহেরপুরে ৯৫০ পিচ ইয়াবাসহ দুইজন আটক
মেহেরপুরে ৯৫০ পিচ ইয়াবাসহ দুইজন আটক

মেহেরপুরে যৌথ অভিযান চালিয়ে ৯৫০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে সদর ফাঁড়ি পুলিশ ও ডিবি পুলিশের একটি দল। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুর পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফিন ফুড হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার ভূজপুর থানার ইসলামপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে হারুনুর রশিদ (৪০)। এসময় তাদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিজানুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ইয়াবার একটি বড় চালান মেহেরপুর শহরে ঢুকবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলামসহ ডিবি পুলিশের একটি দল ফিন ফুড হোটেলের সামনে অবস্থান করছিলো। সন্দেহজনকভাবে দেলোয়ার হোসেন ও হারুনুর রশিদ হোটেলে প্রবেশের সময় তাদের আটক করা হয়। এসময় দেলোয়ার হোসেনের দেহ তল্লাশি করে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৫৫০ পিচ এবং প্যান্টের পকেট থেকে ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category