“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে পালিত হয়েছে ৫৩ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর মডেল মসজিদে গিয়ে শেষ হয়। এসময় পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলম নূরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। পরে জেলা মডেল মসজিদের সামনে পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।