• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে ৪ হাজার মেঃ টন সার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১০ জুন, ২০২৩
মেহেরপুরে ৪ হাজার মেঃ টন সার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন
মেহেরপুরে ৪ হাজার মেঃ টন সার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন

মেহেরপুর সদর উপজেলার বারাদীতে ৪ হাজার মেঃ টন ধারণ ক্ষমতাসম্পন্ন পিএফজি সার গুদামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১০ জুন) সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার গুদামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, মেহেরপুর ধান, গম, ভুট্টা, পাট সহ হরেক রকম সব্জি উৎপাদনে প্রসিদ্ধ একটি জেলা। এই জেলার ৪ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন এই বৃহৎ গুদামটি নির্মিত হলে আমাদের কৃষকদের আর অন্য জেলার উপর নির্ভর করতে হবেনা। বরং নিজ এলাকার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলার চাহিদা মেটানো সম্ভব হবে।

তিনি বলেন,ফসলের নায্য মূল্য পাচ্ছে, উৎপাদন বেড়েছে, পণ্য বাজারজাতকরণে হয়রানি কমেছে তাই কৃষক ফসল চাষ করে এখন লাভবান হচ্ছেন। কৃষক ভালো আছেন। বর্তমান সরকার কৃষি ও কৃষককে বাঁচাতে বহুমুখী পরিকল্পনা ও প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড—১) এনডিসি আব্দুল্লাহ সাজ্জাদ, সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) মো: আব্দুস সামাদ, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মোঃ মোস্তাফিজুর রহামান, সচিব মোঃ আশরাফুজ্জামান, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর বিএডিসি’র উপপরিচালক শঙ্কর কুমার মজুমদার সহ অন্যান্য অতিথিবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category