• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে ২২ শত মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
মেহেরপুরে ২২ শত মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
মেহেরপুরে ২২ শত মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

মেহেরপুরের আমঝুপিতে ৫০ টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে কাজলা ও ছেউটিয়া নদীতে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সুমাইয়া জাহান ঝুরকা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, মেহেরপুর সদর উপজেলার কাজলা ও ছেউটিয়া নদীতে অভিযান চালিয়ে ৪৮ পিস চায়না দুয়াড়ী জাল এবং ২ পিস ভেসাল জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল ২ হাজার ২ শত মিটার, যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। অভিযান পরিচালনা কালে এ সকল জালের কোন মালিকের সন্ধান মেলেনি। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সুমাইয়া জাহান ঝুরকার নির্দেশে আমঝুপি ব্রিজের নিচে জব্দ করা সকল জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি ও  আনসার সদস্যদের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করে এসকল অবৈধ জাল পুড়িয়ে ধংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category