জাতীয় গ্রিডে সমস্যার কারনে মেহেরপুর জেলায় পল্লী বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থায় প্রভাব পড়েছে। জেলার তিনটি উপ কেন্দ্রের (সাব স্টেশন) আওতায় ২০ মেগাওয়াট লোডশেডিং করা হচ্ছে।
মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতি সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা গ্রিড সাব স্টেশনের আওতাধীন মেহেরপুর জেলায় পল্লী বিদ্যুত সমিতির তিনটি সাব স্টেশনের আওতাধীন এলাকায় লোডশেডিং করা হচ্ছে। এর মধ্যে মেহেরপর সদর, বারাদী ও মুজিবনগর বাস স্টেশন।
এ তিনটি সাব স্টেশনের আওতায় বিদ্যুতের চাহিদা ৩৭/৩৮ মেগাওয়াট। এর বিপরিতে বিদ্যুত মিলছে ২০ মেগাওয়াট। তাই সাব স্টেশন তিনটির ফিডার লাইনগুলো পর্যায়ক্রমে এক ঘন্টা করে লোডশেডিং দিয়ে বিদ্যুত সরবরাহ করা হচ্ছে।