• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে ১৮০পিস ইয়াবাসহ মাদককারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
মেহেরপুরে ১৮০পিস ইয়াবাসহ মাদককারবারী আটক
মেহেরপুরে ১৮০পিস ইয়াবাসহ মাদককারবারী আটক

মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ মিয়ারুল ইসলাম মিয়া (৪৭) নামের এক মাদককারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রাম থেকে মিয়ারুলকে আটক করা হয়। আটক মিয়ারুল ইসলাম সদর উপজেলার কামদেবপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে কামদেবপুর গ্রামের একটি আম বাগানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মিয়ারুল ইসলামকে আটক করে তাকে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি প্লাস্টিকের কৌটার মধ্যে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করে।

আটক মিয়ারুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (ক) এবং ৮ (ক) আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category