• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে ১৬৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরে ১৬৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব
মেহেরপুরে ১৬৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুরের এক মাদক বিরোধী অভিযানে ১৬৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল বাজারে এ অভিযান চালায় গাংনী ক্যাম্পের একটি অভিযান দল।

আটককৃতরা হচ্ছে- চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর আমিরপাড়ার নুর মিয়ার ছেলে সোলেমান হায়দার (৪৫) ও মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান সোমবার দুপুরে এক বিফ্রিংয়ে অভিযানের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় আসে সোলোমান হায়দার। গেল রাতে ঢাকা থেকে পরিবহনযোগে ইয়াবা নিয়ে গাংনীর তেরাইলে বিক্রির উদ্দেশ্যে আসে সে। তেরাইল বাজারে অবস্থান করার সময় অভিযান চালায় র‌্যাব। এ অভিযানে সোলেমান ও তার স্থানীয় সঙ্গী জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৬৭৬ পিস ইয়াবা। তাদের দুজনের নামে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানান র‌্যাব কমান্ডার।

র‌্যাব সুত্রে জানা গেছে, আটক দুজনের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করবে গাংনী থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category